
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিল ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম তালুকদার হেলিম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে এ দুটি পদে ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে নিকলী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা