
মো:তারিকুর রহমান : চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরাতন স্টেডিয়ামে আজ ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টায় তারুণ্যের উৎসব-২০২৫ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট(বালক-বালিকা)২০২৪ শুভ উদ্বোধন হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি চুয়াডাংগার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নয়ন কুমার রাজবংশী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ; বিভিন্ন স্কুলের শিক্ষক ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা