হোম » সারাদেশ » পঞ্চগড়ে যুবদল ও ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত

পঞ্চগড়ে যুবদল ও ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতার করা মামলায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার পঞ্চগড় আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জাহিদ হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রপাত গত বছরের ১৬ নভেম্বর, যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দিন জেলা শহরের তেঁতুলিয়া রোডে মশাল মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শ্রমিক লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, যাতে আহত হন শ্রমিক লীগ নেতা নুরুজ্জমান। তিনি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তিন অভিযুক্ত আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করেন, তবে ফেরদৌস ওয়াহিদ রাসেল ও রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!