
ফারুক হোসেন,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ঠান্ডা অন্যান্য জেলা গুলির তুলনায় অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে জেলার অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে ৫০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ডা. বাতেন ও ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং রুহিয়া থানা প্রেসক্লাবের সহায়তায় মঙ্গলবার সকালে রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা.বাতেন ও ডা. খাদিজা কল্যাণ ট্রেস্টের পরিচালক ডা. বাতেন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন, রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মা.মো. মুঝারুল ইসলাস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মঝারুল ইসলাস বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সহ আরো অনেকে।
ডা.বাতেন ও ডা. খাদিজা কল্যাণ ট্রেস্টের পরিচালক ডা. বাতেন জানান, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তারপরও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিবছর এমন আয়োজন চলমান থাকবে এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ