হোম » সারাদেশ » দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা

দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা

আলমগীর সিকদার:  আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারাবদ্ধ। এ প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: (২০২৩/২০২৪ অর্থবছর) এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪.১.২০২৫) রাজধানীর তেজগাঁও’র তেজকুনি পাড়াস্থ বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল সকালে সদস্যদের রেজিষ্ট্রেশন করা।
এরপর ১০.৩০ টার সময় সাধারণ সভার উদ্বোধনকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, জাতীয় ও সমবায় সংগীত পরিবেশন ও সম্মান প্রদর্শন, পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা, সোসাইটির মৃত সদস্যদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা ও নিরবতা পালন, নৃত্য পরিবেশন, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, কোরাম পূর্তি লটারী ড্র ইত্যাদি।
এ সভায় সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ, পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রেসিডেন্ট মি. ইগ্নেসিয়াস হেমন্ত কোড়াইয়া, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ’র এক্সিকিউটিভ মেম্বার মি.বাবু মার্কুস গমেজ, ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির প্রেসিডেন্ট, আলবার্ট সুরেন মন্ডল, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভাইস চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, আতিক উল্লাহ সরকার, নরেশ বিশ্বাস, গমেজ দা, শীতল দা প্রমুখ।
এসময় সোসাইটির ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন, বার্ষিক আয় ব্যায়, উদ্বৃত্তসহ আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ প্রতিবেদন, ঋণদান কমিটির প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন পেশ করাসহ আবাসিক বাসস্থান, সুচিকিৎসার লক্ষে হাসপাতাল, ভবিষ্যতে নীড় ওয়াটার প্ল্যান্ট, নীড় মডেল ফিলিং স্টেশন, নীড় থ্রী স্টার হোটেল, নীড় অটোব্রিক্স সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যাবতীয় তথ্য ও বিবরণ তুলে ধরা হয়।
উল্লেখ, বিগত ১৯৭৭ সালে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের গৃহ সমস্যা সমাধানের লক্ষে দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: প্রতিষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!