
রবিউল হাসান লায়ন: জামালপুরে অসহায়-গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার সকালে জামালপুর জিলা স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে গরীব অসহায় মানুষের মুখে হাসি লক্ষ্য করা গেছে।
শীতবস্ত্র বিতরণকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ লোটন, অধ্যাপক আবু তালেব, বিশ্বজিৎ কুমার শোম, মোস্তাফিদুল হাসান রিপন, চ্যানেল এস এর পরিচালক আল মামুন অটো, মো. সানোয়ারুল ইসলাম সান, তারিকুল ফেরদৌস, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, লিংকনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এ সময় প্রায় পাচঁ শত অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ