হোম » সারাদেশ » চন্দনাইশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এম এ তাহের 

চন্দনাইশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এম এ তাহের 

Oplus_0

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:  চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে  সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।  গতকাল শুক্রবার উপজেলার এলাহাবাদ মাদ্রাসার মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাঙ্গু গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার কাজী হাবিবুল বশার সুমন।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ, বিজিসি ট্রাস্টের রেজিস্টার ড. এম এ সোয়েব।  প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, মোরশেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, শিক্ষক আমজাদ হোসেন, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সাবেক ক্রিকেটার সুমন বলেন, মানবতার জন্য জীবন গঠনের জন্য সমাজবদ্ধ মানুষ এবং সামাজিকতা একই সূত্রে গাঁথা। বিষয়টিকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি এই উদ্যোগকে অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরবঙ্গে ২৫ হাজার , চন্দনাইশে ১০ হাজার ও পটিয়াতে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!