হোম » সারাদেশ » চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত 

চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত 

এইচ এম রুহুল কাদের , চকরিয়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় মারছা গাড়ির ধাক্কায় দুই স্বেচ্ছাসেবক দলের নেতা গুরুতর আহত হয়েছে । শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে খুটাখালী যাচ্ছিলেন সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মানিক ও সাধারণ সম্পাদক মো: সাগর । হঠাৎ পিছন থেকে কক্সবাজার মুখী একটি মারছা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি ক্লিনিকে ভর্তি করে । পরে সাগরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা ।

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস  বলেন, মারছা পরিবহনটি হত্যার উদ্দেশ্য বেপরোয়াভাবে আমার স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে চাপা দিয়ে পালিয়ে যায় । এঘটনায় চকরিয়া উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে । দ্রুত ব্যবস্থা নেয়া না হলে যে কোনো অপ্রিতিকর ঘটনার দায়ভার মারছা গাড়ি কর্তৃপক্ষকে বহন করতে হবে। সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ বলেন, দ্রুত আহত স্বেচ্ছাসেবক দল নেতাদের চাপা দেয়া গাড়িকে আটক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

আহত স্বেচ্ছাসেবক দলের নেতাদের তাৎক্ষণিকভাবে দেখতে যান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস,সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম টিপন,প্রচার সম্পাদক মো: রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো: সোহেল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!