হোম » সারাদেশ » কক্সবাজারের চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেফতার 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের  চকরিয়া উপজেলার পরিষদের  সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে  ফেনীর লালপুল এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব।  র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সাইদী চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি হাসিনা আহমেদ এর গাড়ি বহরে হামলা এবং  নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলার আসামি।  র‌্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর  লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে ফজলুল করিম সাঈদী’কে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত ফজলুল করিম সাঈদী (৫২),  চকরিয়া পৌরসভার মৃত ইছহাক কন্ট্রাক্টরের পুত্র।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!