হোম » সারাদেশ » মসজিদের মোতাওয়াল্লীর পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মসজিদের মোতাওয়াল্লীর পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

oplus_0

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা খোরশেদ আলম রেজভী ও তার পরিবারের সদস্যের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোতাওয়াল্লী মাওলানা খোরশেদ আলম রেজভী। এসময় তিনি বলেন,ওরকেন এস্টেট এর মসজিদ দখল ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘ ১৭ বছর যাবত একটি চক্রান্তকারী এবং এলাকার চিহ্নিত দুর্বৃত্তচক্র কর্তৃক পরিবারের ওপর ব্যারংবার সন্ত্রাসী হামলা,মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে।
তিনি আরো বলেন,দীর্ঘ প্রায় ৬০বছর পূর্বে ১৯৬৬ খৃষ্টাব্দে আমার পিতা মরহুম আলহাজ আফরুল মিয়া সওদাগর তদীয় পিতা মরহুম এহছান আলী কর্তৃক ওয়াকফকৃত ১২শতাংশ জমির একই খতিয়ানাভুক্ত এজমালি শরিকদের থেকে উক্ত ওয়াফ করা ১২শতাংশ জমির সম্পূর্ণ দখল বুঝে নিয়ে তথায় তিনি নিজের একক অর্থায়নে ‘হয়রত শামনের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া (রহঃ)’র নামে বর্তমান জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন।
ওয়াকফ আইন অনুযায়ী দলিলে উল্লেখিত ওয়ারিসগণ মসজিদ পরিচালনা করতে পারলেও তারা কমিটি গঠনের নামে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরে তৎপর। বক্তব্যে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব আলী,আহমদ হোসেন,মোহাম্মদ সিরাজ,আলহাজ্ব আবদুর রহমান,মাহমুদ খোরশেদ,ফেরদৌস মিয়া,মোজাম্মেল হোসেন,মোহাম্মদ দিদার প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!