
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ ডিসেম্বর রাত ১ টার দিকে ভাদড়া জাদুমনি এলাকা থেকে কৃষকলীগ মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ রানা (৩৯) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(৩৩) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) নামীয় আসামী মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাসুদ রানা ও ভাদড়া জাদুমনি গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত মাসুদ রানা ও আমিনুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন