
মহেশখালী প্রতিনিধি: অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম এর সহযোগীতায় ব্লু ইকোনমি এন্ড ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোডেকের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত । বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর ) মহেশখালী উপজেলায় ছোট মহেশখালী ইউনিয়নের ‘হাবে’ ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট অফিসার মো: রাসেল আমিন।
সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন তিনি । উক্ত সভায় উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন পেশার ২৫ জন নারী-পুরুষ । আলোচনায় ইকোসিস্টেমের গুরুত্ব এবং পুনরুদ্ধার বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় । বক্তারা বলেন, কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার । পরিশেষে তিনি সমাপনি বক্তব্যে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের বিভিন্ন দিক আলোচনা করেন । কৃষি কাজে তিনি কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন । ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে সার্বিক সহযোগীতায় ছিলেন ফিল্ড অফিসার মিস কহিনুর আক্তার ।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা