
মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি: ঘটনাটি দিনাজপুরের পার্বতীপুরে।সাথী বেগম(৪৯),স্বামী মৃত-আঃ গফুর।মারা গেছেন প্রায় ছয় বছর পূর্বে।বর্তমানে বসবাস করেন পার্বতীপুরের রহমত নগর কলোনিতে।একমাত্র ছেলে শাকিল শেখ ২০দিনের নাতনি মাহিয়া আক্তার মাহিকে রেখে ভারতে চলে যায়।এরপর তার পুত্রবধূও চলে যায় অন্যের হাত ধরে।
তখন থেকেই এই অসহায় নাতনিকে নিয়ে জীবনের বাঁকিটা পথ পাড়ি দিচ্ছেন তিনি।তিনি চাইলে সে সময় একজন জীবনসঙ্গীও খুঁজে নিতে পারতেন।কিন্তু নাতনির কথা চিন্তা করে আর সে পথে পা মাড়ান নি।সেই নাতনির বয়স এখন ১২বছর পূর্ণ হয়েছে।সে তার দাদিকেই মা হিসেবে জানে।মাহি বাবা-মাকে আর সে সহ্য করতে পারেন না।
সেই আদরের নাতনি এখন গুরুতর অসুস্থ।রক্তে সমস্যার কারণে তার যোনি পথে টিউমারের সৃষ্টি হয়েছে।ইতিমধ্যে ২০হাজার টাকা খরচ করে ফেলেছেন।চিকিৎসাভার আর বহন করতে পারছেন না দাদী।
চিকিৎসকরা বলছেন,খুব দ্রুত টিউমারটির অপারেশন করাতে হবে।এজন্য তিনি নাতনির চিকিৎসার জন্য হকারির পথ বেছে নিয়েছেন।নাতনির চিকিৎসার জন্য তিনি দেশের বিত্তবানদের এগিয়ে আসবার জন্য আকুতি জানিয়েছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া