
রবিউল হাসান লায়ন: জামালপুরে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এর জীবনদর্শনের আলোকে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
এসময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অধ্যাপক ড. গোলাম দস্তগীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা রওনাকুল ইসলাম, অধ্যাপক ড. মো: আজম আলী খান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের স্থান নেই। যারা বিভিন্ন সুফি-সাধকের মাজার ও দরবারে অস্ত্র নিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই না।
বক্তারা আরও বলেন, হিংসা-বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার