হোম » সারাদেশ » কক্সবাজারের রামু থেকে ৬ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

কক্সবাজারের রামু থেকে ৬ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া বড়বিল এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার গর্জনীয়া বড়বিল এলাকায় র‍্যাব-১৫ এ অভিযান চালায়।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়ার বড়বিল এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালায় র‍্যাব।
এসময় ৫টি দেশীয় তৈরি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!