হোম » সারাদেশ » বগুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের!

বগুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গত সোমবার (৯ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম জহুরুল ইসলাম (৩৯)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে এবং বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!