
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম এর সহযোগীতায় ব্লু ইকোনমি এন্ড ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোডেকের উদ্যোগে রবিবার (৮ই ডিসেম্বর) চকরিয়া উপজেলায় সাহারবিল ইউনিয়নের মাস্টার বশির আহমদের বাড়ির বৈঠকখানায় ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট অফিসার মো:রাসেল আমিন । সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও তার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন তিনি । উক্ত সভায় উপস্থিত ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পেশার ২৫ জন নারী-পুরুষ । আলোচনায় ইকোসিস্টেমের গুরুত্ব এবং পুনরুদ্ধার বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার। পরিশেষে তিনি সমাপনি বক্তব্যে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার এর বিভিন্ন দিক আলোচনা করেন, কৃষি কাজে তিনি কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
প্রশিক্ষণে সহযোগীতায় ছিলেন ফিল্ড অফিসার মিস কহিনুর আক্তার ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ