হোম » সারাদেশ » বগুড়া মহাস্থান নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ দুই দোকানীর ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়া মহাস্থান নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ দুই দোকানীর ৭০ হাজার টাকা জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ পরিবেশ দূষণরোধে সারাদেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৩ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া মহাস্থান বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার। এসময় মহাস্থান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাইদুল ইসলাম ও ইউসুফ রহমান নামের ২ ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
তাদের দোকানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  এ সময় পলিথিন রাখার দায়ে জাইদুল ইসলাম কে ২০ হাজার ও ইউসুফ নামের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার সাংবাদিকদের বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা সবার জন্য অত্যন্ত জরুরি।
পরিবেশ সুরক্ষায় কেনাকাটায় পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য ক্রেতা, বিক্রেতা সবাই সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ দূষণরোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সহ সঙ্গীয় ফোর্স।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!