
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে।
১ ডিসেম্বর রোববার গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে ভূমিকা ছিল প্রশংসনীয়।
প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো