
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে একটি পরিবারকে অবরুদ্ধ করে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের মৃত রহিম উদ্দিন প্রামানিকের মেয়ে তাছলিমা খাতুন বাদি হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত অমতুল্লাহ আলীর ছেলে সাইফুল ইসলাম ও লাল মিয়া গংদের সাথে বাড়ির সিমানা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। গত ২৬ নভেম্বার সকালে তাছলিমা খাতুনের বাড়ির সিমানা থেকে প্রতিপক্ষরা মাটি কাটতে থাকে। তখন মাটি কাটার কাজে বাধা দিয়ে মোম্বারের কাছে বিচার চায়। পরবর্তিতে মেম্বার তাদেরকে ডাকলে প্রতিপক্ষরা শালিসী বৈঠকে হাজির হয় নাই। এরূপ চলাকারে ২৯ নভেম্বার বিকালে প্রতিপক্ষগন তাছলিমার বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিয়ে অবরোধ করে রাখে।
অভিযোগের বাদি তাছলিমা খাতুন জানায়, প্রতিপক্ষরা আমাদের বাড়িতে লাঠি সোটা, রামদা, রড ও মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে নগদ ১,৫০০,০০০/- (দেড় লক্ষ) টাকা, ৫০,০০০/-(পঞ্চাশ) হাজার টাকার সোনার গহনা, বাড়ি-ঘর ভাংচুর করে প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ) হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। প্রতিপক্ষরা আমার মাকে রড দিয়ে আঘাত করে হাত ও পা কেটে দেয়। আমার ছোট ভাগিনা ইয়াছিনকে লাঠি দ্বারা ডান হাতে আঘাত করে ভেঙ্গে দেয় এবং আমাদের কে এলোপাথারী কিলঘুষি মারে এবং লাঠি দিয়ে আঘাত করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এবং সরকারী জজরুরী সেবার ৯৯৯ এ কল পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আমার মা ও আমার ভাগিনাকে কর্তব্যরত চিকিৎসক হাসপালে ভর্তি করে নেয়।
ধুনট থানার এসআই মোস্তাফিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাছলিমা খাতুন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান