
জেএম.মমিন বোরহানউদ্দিন (ভোলা প্রতিনিধি): ভোলার বোরহানউদ্দিনে মোঃ ইশরাক নামক ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বাড়ির পিছনের কমলা লেবুর বাগান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত ইশরাক কুতুবা ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মোঃ ফরিদ চৌকিদারের একমাত্র ছেলে। সে কিভাবে মারা গেছে তা নিয়ে তার পরিবার ও বাড়ীর লোকজন কিছুই বলতে পারছেন না। নিহত শিশুর পরিবার সূত্র জানায়, সকাল বেলা ইশরাক ঘর থেকে বের হয়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছিল। খেলা শেষে সকলে ঘরে চলে গেলেও ইশরাক ঘরে ফিরেনি।
তাকে না পেয়ে পরিবাররের সদস্য ও বাড়ীর লোকজন তাকে খোজঁখুজিঁ ও এলাকায় মাইকিং করে। দীর্ঘ সময় খোজঁখুজিঁর পর বাড়ীর পিছনের কমলা লেবুর বাগানে তাকে পড়ে থাকতে দেখা যায়। স্বজনরা নিথর দেহ উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে সে কিভাবে মারা গেছে তা বলতে পারছে না কেউ। পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে ৷ বোরহানউদ্দিন থানার অফিসার ইনর্চাজ মো: ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন