
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে ১ নলা বন্ধুক সহ যুবদল নেতা এম আবু আবুল খায়ের কে আটক করেছে সেনাবাহিনী । পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে খনারচর গ্রামের নিজবাড়ি থেকে ১ টি ১ নলা বন্ধুক সহ তাকে আটক করে বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । এলাকাবাসি সূত্রে জানাযায় আটককৃত এম আবুল খায়ের বাজিতপুর উপজেলা যুবদলের আহবায়ক । এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবুল খায়ের কে ১ টি ১ নলা বন্ধুক সহ আটক করেছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক