হোম » সারাদেশ » গণ-অভ্যুত্থানের ১০১দিবস উপলক্ষে চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্ন

গণ-অভ্যুত্থানের ১০১দিবস উপলক্ষে চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্ন

এইচ এম রুহুল কাদের,চকরিয়া: অবশেষে চকরিয়া পৌরশহরের বিষফোঁড়া সিএনজি-টমটম ও ছারপোকার স্টেশন উচ্ছেদে অভিযান জোরদার করেছে প্রশাসন। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়ার ব্যানারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী পালন করে।

এতে চকরিয়া উপজেলা ও পৌর প্রশাসক ফখরুল ইসলামের নেতৃত্বে বক্স সড়কের দুই পাশের হকারমুক্ত , দীর্ঘদিন ধরে অবৈধভাবে জবরদখল করা টমটম-সিএনজি, ছারপোকা স্টেশন উচ্ছেদ করে। ব্যবসায়ীরা নিয়মবহির্ভূতভাবে যততত্র দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলার অপরাধে শাস্তিমূলক ব্যবসায়ীদের হাত দিয়ে ময়লা অপসারণ করা হয়। ভবিষ্যতে যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেন প্রশাসন। উত্তর দিকের গাড়ি স্টেশন আল-আকসা টাওয়ারের দিকে,এবং দক্ষিণ দিকের গাড়ি স্টেশন থানা রাস্তা মাথার পরে স্ট্যান্ড করার সিদ্ধান্ত দেয়া হয়।

অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়েদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামসুল আলম সাঈদীসহ শতাধিক শিক্ষার্থী। তাছাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মী,শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছাত্র প্রতিনিধিরা জানান, ছাত্র-জনতার  গণঅভ্যুথানের ১০১ তম দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা কাঁধে কাধ মিলিয়ে পরিস্কার পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান  কর্মসূচি পালন করেছি।

উল্লেখ, গত ১৩ নভেম্বর দৈনিক গণমানুষের আওয়াজে “চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন” শিরোনামে সংবাদ প্রকাশ করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!