
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পলিথিনের কারখানায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক তারেকুল ইসলাম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা।
এছাড়া কারখানাতে উৎপাদিত পলিথিন জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব পলিথিন ধংস করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন , সরকারী নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়য়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক এসআই সুজা মিয়া, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া, ইউপি সদস্য বিনুল সহ অনেকে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য