
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অগ্নিকান্ডের ঘটনায় স্বর্ণালংকার, নগদ অর্থসহ চারটি ঘর পুড়ে ভুষ্মিত হয়েছে। মঙ্গলবার (১২ই নভেম্বর) সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ৭ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, চার রুম বিশিষ্ট ঘর ও প্রয়োজনীয় আসবাব সামগ্রীর ক্ষতির পরিমান ১৮ থেকে ২০ লাখ টাকা।
অগ্নিকান্ডের খবর পেয়ে ধুনট সদর থেকে ফায়ার সার্ভিসের এটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। ধুনট থেকে অন্য থানার সিমান্তবর্তী হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়োন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে।
ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়োন্ত্রন করেছে। এক প্রশ্নের জবাবে বলেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ