
আমিনুল ইসলাম,মধুপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক দুইটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) মো: শফিকুল ইসলাম রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
পৃথক ঐ তিন মামলায় পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
১১ নভেম্বর রোজ সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে মো. আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার দিয়ে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
এসময় তার বিচারের দাবিতে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এবং গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের দিকে ডিম ছুঁড়ে মারেন।
বিজ্ঞ আদালতের সূত্র অনুযায়ী , ড. আব্দুর রাজ্জাককে প্রথমে মধুপুর আমলী আদালতে হাজির করা হয়, সেখানে তাকে গত ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো এবং সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয় আব্দুর রাজ্জাককে। সেখানে টাঙ্গাইল শহরে গত ৫ আগস্ট গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস আব্দুর রাজ্জাককে মারুফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সর্বশেষে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। সেখানে পুলিশ মির্জাপুরে গুলিতে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ইসমত আরা আব্দুর রাজ্জাককে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ