হোম » Uncategorized » কক্সবাজারের টেকনাফের নাফনদীর পাশে আইস ফেলে পাচারকারী 

কক্সবাজারের টেকনাফের নাফনদীর পাশে আইস ফেলে পাচারকারী 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন এলাকা থেকে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ( মাদক) উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাকারবারিরা মিয়ানমারের দিকে   পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সোমবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ থেকে আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে চৌধুরীপাড়া স্লুইচ গেট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।
এমন সংবাদে ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপির দুটি টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে এক ব্যক্তি চৌধুরীপাড়া স্লুইচ গেটের দিকে আসতে থাকেন। ওই ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে নাফনদী সাঁতরিয়ে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়।
পরে উল্লেখিত স্থানে তল্লাশি করে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!