
হিলি প্রতিনিধি: প্রায় ২০ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্টান এটি ভারত থেকে আমদানি করেছেন।
আজ সোমবার বেলা ১২ টার সময় হিলি বন্দর দিয়ে ২ ট্রাকে ৯০ টন চাল আমদানি হয়। এটি মেসার্স এন মোহাম্মদ নামক সিএন্ডএফ নামক প্রতিষ্ঠান আমদানি করেছেন।
আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে চালের দাম উর্দ্ধমূখি হওয়ায় ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয়। ফলে দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আজকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানি হলে দেশের চাহিদা মিটবে সেই সাথে চালের দামটা নিয়ন্ত্রনে আসবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা