হোম » সারাদেশ » কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত গফুর আলম (৩০) টেকনাফ সাবরাং ইউনিয়নের বেইঙ্গা পাড়ার আবুল হোসাইনের পুত্র।
হাবির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় থেকে তাকে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়,  গফুর আলম চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং ৩২(০১)২১, জিআর-৩২/২০২১, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(০১) এর ১০(গ) ধারা মোতাবেক মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত গফুর আলমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!