হোম » সারাদেশ » সাবেক সাংসদ সদস্য আশেকউল্লাহ রফিকসহ ৪০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা

সাবেক সাংসদ সদস্য আশেকউল্লাহ রফিকসহ ৪০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা

শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট কক্সবাজার শহরের ঘুমগাছতলায় ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সাবেক এমপি আশেকউল্লাহ রফিকসহ ৪০ জনের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলা হয়েছে। ৬ নভেম্বর মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়া এলাকার মৃত জহির আহমদের পুত্র মোহাম্মদ হাশেম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ১৫/৭১৭। তারিখ-৬ নভেম্বর ২৪। 

ধারা১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭। পেনাল কোড ১৮৬০ মতে মামলা রুজু। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইজুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রমতে, দুই নং আসামী করা হয়েছে মহেশখালী উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলমকে। অন্য আসামীরা হলেন, মহেশখালী যুবলীগ নেতা একরাম,  আলাাউদ্দিন, কৃষকলীগের রিপন, আজিজুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, রাজুয়ার ঘোনার ওসমান, চেয়ারম্যান শেখ কামাল,  আবদুল হক ভেট্ট্রা, কাউছার উদ্দিন রোকন, আবু বকর, শাহেদ মোহাম্মদ শাহেল, মকসুদ আহমদ, ফিরোজ ওয়াহিদ শামীম.  মোহাম্মদ কাসেম, ওসমান সরওয়ার,  যুবলীগ নেতা আবদুল মান্নান,  ছাত্রলীগের মোহাম্মদ বেলাল, জসিম উদ্দিন মাহমুদ,  মোহাম্মদ হুজাইফা তামিম খান, কলিম উল্লাহ,  মোহাম্মদ শাকিল,  পারভেজক আহমদ বাবু,  সালামত উল্লাহ,  নুর মোহাম্মদ বাদশা, ফরহাদ ইকবাল,  হোয়ানকের জাফর আলম,  হুমায়ুন কবির,  গিয়াস উদ্দিন, ফলসাল,  মোহাম্মদ সাদেক উল্লাহ,  জিল্লুর রহমান মিন্টু,  এহছানুল করিম,  শরিফ হোছাইন,  কলেজ ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম,  জিয়াউল হক ও ফকির খালীর জাহাঙ্গীর আলম।

মামলার এজাহার মতে, গত ৪ আগস্ট সন্ধ্যায় ঘুমগাছ ছাত্রজনতার মিছিলের উপর গুলিবর্ষন করে। এতে বাদীর ছেলে শামীম ইকবাল গুরুতর আহত হয়েছে ২দিন হাসপাতালে ভর্তি ছিল। গুলিবর্ষণনের ঘটনায় উপরোক্ত আসামীরা জড়িত বলে বাদী এজহারে উল্লেখ করেন।

-মোহাম্মদ খোরশেদ হেলালী-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!