
বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পৌর শহরে এই অভিজান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম। বাজারের কয়েকটি দোকানে অভিজান চালিয়ে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তার সাথে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মোঃ এখলাস শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোরেলগঞ্জের ছাত্র প্রতিনিধি মোঃ আবু মুসা, সায়মন জিয়ন,মাশরাফি আকিবসহ অনন্য সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম ব্যবসায়ীদের সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেন। জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ নির্বাহী ম্যাজিস্টেট ।
-মোরেলগঞ্জ প্রতিনিধি-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা