হোম » সারাদেশ » দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে তাবলীগ জামায়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফায়জার রহমান নামে ইন্দোনেশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে।  পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

আজ বুধবার(৬ নভেম্বর)সকাল সাড়ে ৮ টায় উপজেলার কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীর পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৪ নভেম্বর সোমবার তাবলীগ জামায়াতের ৬ জন ইন্দোনেশিয়ান নাগরিক সহ ৮ জন কুলানন্দপুর উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিল। আজ সকালে কয়েকজন নদীতে গোসল করতে গিয়ে বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে ফায়জার রহমান নামে ইন্দোনেশিয়ান এক নাগরিক ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের রংপুর থেকে আসা ডুবুরিদলে সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধি ও উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক।

-হিলি প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!