
বগুড়ার শেরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এ বছরের রবি মৌসুমের জন্য ৩হাজার ৭শ ৭২জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ
বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সার বীজ বিতরণপূর্ব এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তারের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহিদুল ইসলাম, উপজেলা বিএফএর সভাপতি মকবুল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ আলম প্রমুখ।
পরে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৩হাজার ৭শ ৭২ জন কৃষকের মাঝে ২৭ লক্ষ ১২ হাজার ২শ ৯৫ টাকার বিভিন্ন রাসায়নিক সার ও গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম ও অড়হড় বীজ বিতরণ করা হয়। বক্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন আপনারা সরকার কর্তৃক বিনামূল্যের এই সার ও বীজ নিয়ে জমি চাষের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করবেন। তাহলেই আপনি যেমন লাভবান হবেন তেমনি সরকারের উদ্দেশ্য সফল হবে।
-আবু জাহের-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক