
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ছয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ এবং বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে ১২০ জন ছাত্রী আত্মরক্ষামূলক এ প্রশিক্ষণে অংশগ্রহন করে।
জেলার ৬টি বিদ্যালয় ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয়, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়, আর.এ কাঠালডাংগী উচ্চ বিদ্যালয়, রনহাট্টা উচ্চ বিদ্যালয়, আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়, বনগাও উচ্চ বিদ্যালয়ে সাতদিন-ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক,মানব কল্যাণ পরিষদ’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, এই প্রশিক্ষণের ফলে কিশোরীরা যেমন শারীরিক ও মানসিকভাবে বিকশিত হবে তেমনি সমাজে নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার আত্মবিশ্বাস তৈরী হবে বলে জানান তারা। শিক্ষার্থীদের নিয়ে এমকেপি’র এ আয়োজনকে ধন্যবাদ জানায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
–মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা