
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন মোঃ রাজিব হোসেন (১৮২৮১)। গত শনিবার ২ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা কর্তৃক স্বাক্ষরিত ৮৯৬ নম্বর স্মারকে সংস্থাপন শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোঃ রাজিব হোসেনকে চন্দনাইশের নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।
মোঃ রাজিব হোসেন সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষে গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়।
মোঃ রাজিব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৬ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৩০ মে চট্টগ্রাম সদর সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।
-মো.শহীদুল ইসলাম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক