হোম » সারাদেশ » রাণীশংকৈলে যুব দিবস পালিত

রাণীশংকৈলে যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উৎযাপিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালী ও শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইএসডিও এবং এডুকো এর সহযোগিতায়  আরও বক্তব্য রাখেন বিএনপির সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, শাহজাহান আলী, মহসিন আলী, জামায়াতের মিজানুর রহমান, সম্পাদক রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক হুমায়ুন কবীর, ইএসডিও প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম,এডুকো বাংলাদেশ প্রতিনিধি মোতাহার হোসেন প্রমুখ।

শেষে বিভিন্ন সংগঠনের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের মাঝে সনদ, চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!