
ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দু’য়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম।
পৌর আমীর মো. রফিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আলীম, শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম।
অন্যান্যর মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, সহকারী সেক্রটারী অধ্যক্ষ আব্দুল আলীম হওলাদার, পৌরসভার সেক্রেটারি মোঃ আল-আমীন, জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদারসহ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
-মোঃ এখলাস শেখ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল