
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬অক্টোবর) সকাল ৯ঘটিকায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মো. মাসুক মিয়া, দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন, মৌলভীবাজার জেলার নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ ও আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম।
উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. আব্দুস সালামের পরিচালনায় শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন উপজেলার নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মো. আইয়ূব আলি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আতাউর রহমান খান, শমশেরনগর ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল মোছাব্বির, কমলগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি এবায়দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিকাল ৪ঘটিকায় একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রক্তাত্ব ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা ও দুআ’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান