হোম » সারাদেশ » দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে: জামায়াতের আমীর

দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে: জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমাদের উপর জুলুম হয়েছে কিন্তু কারো উপর যেন আর জুলুম না হয়। তাদের উপর যেন ন্যায় বিচার করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। ন্যায় বিচারে যা পাবে তাতেই তাদের স্বাদ মিটে যাবে। আমাদের আর জুজুর ভয় দেখাবেন না।

বাংলাদেশের মানুষ গুলির পরোয়ানা করেন না। শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলো। জামায়াতের কেন্দ্রিয় অফিসসহ সারাদেশের সকল অফিস বন্ধ করে দিয়েছিল। যে আদালতে এই প্রহসন করা হয়েছিলো, সেই আদালতে এবার তাদের আসতে হবে। আগে তাদের বিচার হবে তারপর দেখা যাক কি হয়। শোনা যাচ্ছে তারা (আওয়ামী লীগ) নাকি আগামী ইলেকশনে আসবেন। মানুুষের কাছে ভোট চাইবেন। যে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গুলি ছুঁড়েছেন সেই মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার কি আছে আর। তাদের নাম এদেশের মানুষ আর শুনতেও চায় না। ফ্যাসিবাদ যারা তাদের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। যারা নিজেদের টিকিয়ে রাখতে আয়না ঘর করেছিলো, লাশের সারি, ছাত্র জনতার প্রাণ কেড়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে তারা এখন পালিয়ে গেছে। এখন আমাদের দেশ গঠন করতে হবে। আমরা জামায়াতে ইসলাম এমন দেশ গঠন করবো যেখানে একটি শিশু ভূমিষ্ট হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের সকল নাগরিক অধিকার যেন পান। যারা এদেশে জন্মগ্রহণ করেছেন। তারাই এদেশের নাগরিক। এদেশ সকলের। ধর্ম যার যার এদেশ সকলের।

যার যার উপাসনালয় সে সে শান্তিপূর্নভাবে পালন করবে। ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনের কোন একক মাষ্টার মাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি সেইসব বীর শহীদদের কে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করেনা। তাঁরা জাতীয় বীর। তিনি বলেন, জনগণ বিভক্ত জাতি দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। আমরাও দল-মতের ঊর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দল-মতের ভিন্নতা থাকলেও দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (২৬ই অক্টোবর) বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর ও জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। একই স্থানে সকালে বগুড়া শহর ও জেলা

শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা: শফিকুর রহমান আরো বলেন, আমাদের দেশ বিপুল সম্ভাবনার দেশ।

জাতি একটি ইনসাফপূর্ন সমাজ চায়। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবেনা। চব্বিশের আন্দোলনের জীবনের ঝুঁকি নিয়েই তারা লড়াই করে জাতিকে মুক্তি এনে দিয়েছে। হাজারো প্রাণের বিনিময়ে, হাজার হাজার আহতদের আর্তনাদের বিনিময়ে বিজয় এসেছে। সকল শহীদ এবং আহতদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জামায়াতে ইসলামী সাধ্যমত সকল শহীদ এবং আহতদের পাশে থাকবে। তিনি বগুড়ায় আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী। রুকন ও সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আব্দুর রহীম ও অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা আমির ডা: ফজলুর রহমান সাঈদ,সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহীনুর আলম, বগুড়া পশ্চিম জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, পূর্ব জেলা আমির অধ্যাপক নাজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া শহর সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, পূর্ব জেলা সেক্রেটারি মওলানা মানসুরুর রহমান ও পশ্চিম জেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে নবনির্বাচিত বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারকে শপথ বাক্য পাঠ করান আমিরে জামায়াত। সকালে বৃষ্টির মাঝেই রুকন সম্মেলন শুরু হয়। বগুড়া শহর ও জেলা শাখার ৪ হাজার ৪৭জন রুকন সম্মেলনে অংশগ্রহন করেন। বগুড়া শহর সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক সম্মেলনের প্রস্তবনা পাঠ করেন শোনান। উপস্থিত রুকনবৃন্দ।

-এম এ রাশেদ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!