
বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াই দিনাজপুরের হিলিতে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে চার মাথায় গিয়ে শেষ করেন এবং সেখানে দলের নেতা কর্মীরা সমাবেশ হওয়ার পর বক্তব্য দেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ দলের সকল নেতাকর্মীরা।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া