
নওগাঁ জেলার পোরশা উপজেলার গাঙ্গুলিয়া বাজারের স্বর্ণকার মোঃ মোকাদ্দাস দুষ্কৃতদের হামলায় আহত হয়েছে। আহত মুকাদ্দাসের বর্ণনা মতে জানা যায় গত ১৭।১০ ।২৪ ইং তারিখে আমি আমার বাড়িতে কিছু লোককে আমার আম বাগানের পাওনা টাকা আদায় করে দেওয়ার স্বার্থে পিকনিক খাওয়ায়। এর পরিপ্রেক্ষিতে১৯.১০.২৪ইংরাজ রবিবার সন্ধ্যা ছয়টার সময় আমি দোকানে গেলে আমাকে মোঃ রাব্বানী ৫৫ পিতা-মৃত আব্দুল কাদের ,মোঃ শফিকুল ইসলাম ৫০ পিতামৃত গিয়াস উদ্দিন, মোঃ এমরান হোসেন ৩০ পিতা একরামুল, মোঃ একরামুল হক ৫২ পিতামৃত আব্দুল কাদের বিএনপি পার্টি অফিসে ফোন করে আমাকে ডেকে পাঠায় কিন্তু আমার দোকানে কাস্টমার থাকায় আমি যাইতে দেরি হওয়ায় তারা আমার দোকানে আসে ।
দোকানে এসেই আমাকে আমার শার্টের কলার ধরে বাইরে এনে সবাই মিলে অতর্কিতভাবে মারতে থাকে এবং আমার দোকান ঘরে ঢুকে দোকানের আসবাবপত্র ভাঙচুর করে দোকান থেকে 18-20 ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ 5 হাজার টাকা লুট করে নিয়ে যায় ।আমার চিৎকারে আশপাশের দোকানদারেরা ছুটে আসে তখন তারা চলে যায় এবং বলে আজকের মত বেঁচে গেলে এরপরে তোমাকে মেরে লাশ ঘুম করা হবে। এমতাবস্থায় পাশের দোকানদার মিলে আমাকে পোরশা সরকারি হাসপাতালে ভর্তি করায় ।বর্তমানে আমি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এখানে আরো উল্লেখ থাকে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পোরসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি আমাদের জানান থানায় একটি অভিযোগ হয়েছে মামলা হলে সঠিক তদান্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এম এ মান্নান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক