
দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ১ জন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, রোববার রাত ১১ টার দিকে উপজেলার চৌবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৮) ও হাসানের ছেলে খালিদ শেখ (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে তিন যুবক দ্রুত গতিতে জেলার বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় চৌবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন