
নওগাঁ জেলার পোরশায় এক সড়ক দুর্ঘটনায় শিশু আহত হয়েছে। আজ বিকেলে নওগাঁ থেকে ছেড়ে আসা নিতপুরগামী বাসের সঙ্গে সারাই গাছী মড়ে শিশু সাইকেল আরোহীর সংঘর্ষ হয়।
এতে শিশুটি বাসের সাথে ধাক্কা লেগে মাটিতে সিটকে পড়ে যায় এবং মুখে আঘাত লাগে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়। তৎক্ষণাৎ এলাকাবাসী শিশুটিকে নিতপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসীর নিকট থেকে জানা যায় আহত ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান বয়স ৮ বছর কাতিপুর গ্রামের মোঃ হাফিজ উদ্দিন এর ছেলে মোহাম্মদ মোজাম্মেল হকের প্রথম ছেলে। তৎক্ষণা ৎ বাসটিকে এলাকাবাসী ধরে রাখে।
-এম এ মান্নান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ