
১৬ই অক্টোবর রোজ বুধবার বৈকাল তিন ঘটিকার সময় নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারে পোরশা উপজেলা বিএনপির তথাকথিত অবৈধ ষড়যন্ত্রকারী স্বঘোষিত সভাপতি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরীর বিভিন্ন স্থানে নেককার জনক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাটনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ।তিনি বলেন যে মোজাম্মেল বলে আমি নাকি চাঁদাবাজ এর প্রতিবাদে তাকে বলতে চাই আমি চাঁদাবাজ নই বরং আপনার লোকজন বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করেন। তিনি এও বলেন এই ধরনের বক্তব্য দিলে পোরশার মাটিতে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন পোরশা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা তিনি তার বক্তব্যে বলেন মোজাম্মেল হক শাহ সদ্য বিএনপিতে পদার্পণ করেছেন আর সদ্য পদার্পণ করেই কিছু সুবিধাবাদী লোকজন নিয়ে নওগাঁ জেলার নেতাদের টাকার বিনিময়ে পকেট কমিটি করে নিজেই সভাপতি হয়েছেন ।সেই সভাপতি কি করে প্রাক্তন নেতাকর্মীকে গালিগালাজ করেন এবংসাবেক তিনবারের এমপি ডাক্তার সালেক চৌধুরী কেও গালিগালাজ করেন আমি এর তীব্র নিন্দা জানাই।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা বক্তব্য রাখেন ।পরিশেষে মোজাম্মেলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে এই ধরনের বাজে মন্তব্য করলে আমরা আপনাকে আর ছাড় দিবো না। পরিশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং তারেক জিয়া দেশের মাটিতে এসে আবার বিএনপির নেতৃত্ব প্রদান করুক এই বলে বক্তব্য শেষ করেন ।
-এম এ মান্নান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল