
কক্সবাজারের চকরিয়া পৌর সদরে যৌথ বাহিনীর অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৬অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন । অভিযানে অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, সড়ক বিভাগ, পৌর কমিউনিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন, থানার ওসি মোঃ মঞ্জুর কাদের ভুইয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মাসউদ মোর্শেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,চকরিয়া প্রেস ইউনিটির সভাপতি এইচ এম রুহুল কাদের, নিসচা সভাপতি সোহেল মাহমুদ প্রমূখ। অভিযানকালে প্রায় দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত বসিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রশাসনের অভিযানকে ধন্যবাদ জানিয়ে যানজট মুক্ত রাখতে তা অব্যাহত রাখার আহবান জানান সচেতন মহল । পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অভিযান ও টহল অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলাম।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য