
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে ভাসমান অবস্থায় রেজিয়া (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকার কুলিক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নদীতে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
এ প্রসঙ্গে থানার এস.আই সেকেন্দার আলী জানান, রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
নিহত বৃদ্ধা রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায় তার মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন দিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘোড়াঘুড়ি করছিলেন। রফিকুল ইসলাম আরো জানায়,তার মা সন্ধ্যায় বাড়িতে না ফেরায় তাকে অনেক জায়গায় খোঁজাখোঁজি করেছি কিন্তু পাইনি। পরে আজ (সোমবার) সকালে নদীতে মৃত অবস্থায় ভাষমান অবস্থায় দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু