
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজু (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৩ অক্টোবর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা পৌর শহরের আড়াই বেপারীর বাড়ির শেখ তারার ছেলে আলী মনসুর রাজু। এর আগে চলতি মাসে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ৭ জন নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন, রুবেল ও আলম। রোববার দুপুরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে শহরের ফেরীঘাট মিনাবাজার এলাকা থেকে আলী মনসুর রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় রাজুকে আটক করা হয়েছে। এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২