
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মিছির মিয়ার ঘরের কেচি গেইট ও ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় মেয়ের বিয়ের জন্যে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা ডাকাত দল নিয়ে যায়।
ভুক্তভোগী মিছির মিয়া জানান, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে আমার স্ত্রী মেয়ে ছেলে সহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। আগামী সোমবার মেয়ের বিয়ের জন্যে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।
মিছির মিয়ার স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘সোমবার ১৪ অক্টোবর আমার ছোট মেয়ের বিয়ে। ঘরের কেচি গেইট এর তালা ভেঙে ঘরে প্রবেশ করে ৬ জন ডাকাত সদস্য। প্রায় ৪ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা সহ বিবাহ সরঞ্জাম নিয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা কি করবো বুঝতে পারছি না। এভাবে আমাদের সর্বনাশ হবে।’ ভুক্তভোগী মিছির মিয়ার মেয়ে তানিয়া আক্তার জানান, ‘আমার ৩ বোন ও মায়ের কান ও নাক থেকে গলার চেইন ও নাকের ফুল নিয়ে গেছে ডাকাতরা।’
প্রতিবেশী শহীদ ও আমীন মিয়া বলেন, ‘সোমবার মিছির এর মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেলো। এখন মানুষটা চিস্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগীতায় যেন বিয়েটা দিতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত যেন ডাকাতদের আটক এবং মালামাল উদ্ধার করা হয়।’
আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযাগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক