
সরকার গণমাধ্যমকে কোন ভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেছেন, নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোন ভাবেই চাপ দেবে না এই সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে যৌক্তিক সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই তাঁর সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আকস্মিক সফরে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
সহকারি প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রচেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি শনিবার কক্সবাজার আসেন এবং সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলার দূর্গোৎসব পর্যবেক্ষণ করছেন। তিনি বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এলে, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।
এসময় সহকারি প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজ প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক বিচনেস আই পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ হেলালী দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সেলিম উল্লাহ, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, দি ফিনানশিয়াল এক্সপ্রেস ও ঢাকা মেইল এর কক্সবাজার জেলা প্রতিনিধি তাহজীবুল আনাম, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর সম্পাদক মহিউদ্দিন মাহী প্রমূখ উপস্থিত ছিলেন।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত