
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশের পিতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন।
গতকাল বুধবার দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে, নাতী নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নেকমরদ গরুহাটি প্রয়াত আনারুলের মিল চাতাল এ মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হবে।
তাঁর মৃত্যুতে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
-নিজস্ব প্রতিবেদক-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া